রাজনীতি
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সাদিক কায়েমের
.jpg)
ছবি: সংগৃহীত
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক ও নাগরিক অধিকারবিরোধী বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ভোটকেন্দ্রে ঘটে যাওয়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য ও প্রমাণ সংগ্রহের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন সাদিক কায়েম। পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন কার ইশারায় বা কার প্রভাবে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে।
সাদিক কায়েম লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো ভোটার, সাংবাদিক কিংবা সাধারণ নাগরিক কারও কাছেই আর তথ্য বা ভিডিও ধারণের সুযোগ থাকবে না। এমনকি মোবাইল সাংবাদিকতা (মোজো) বা সিটিজেন জার্নালিজমও নিষিদ্ধ হয়ে যাবে। এতে কোনো অনিয়ম বা সহিংস ঘটনা ঘটলেও তার কোনো তাৎক্ষণিক প্রমাণ ভুক্তভোগীর কাছেও থাকবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য; কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা বা নাগরিকদের তথ্য জানার অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, দেশের তরুণদের ভয় পেয়ে তাদের হাত থেকে তথ্য ও মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরাই পরিবর্তনের সূচনা করেছে এবং নতুন বাংলাদেশ গঠনের দায়িত্বও তাদের হাতেই।
তিনি অবিলম্বে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব উপস্থিতির মাধ্যমে আলোচনায় আসে ইসলামী ছাত্রশিবির। মো. আবু সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে পরিচয় দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৭৮ পেয়ে নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরে। ছাত্রজীবনে তিনি বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









