রাজনীতি
নেত্রকোনায় চায়ের আড্ডায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ

ছবি: সংগৃহীত
তরুণ সমাজের ভাবনা, প্রত্যাশা ও মতামত জানার লক্ষ্যে নেত্রকোনায় ‘চায়ের আড্ডায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) জেলা শহরের প্রেসক্লাব সংলগ্ন বকুলতলা মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার তরুণরা অংশ নেন। বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. আনোয়ারুল হক- এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
চায়ের আড্ডায় তরুণরা দেশের বর্তমান বাস্তবতা, স্থানীয় সমস্যা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। আলোচনায় কর্মসংস্থানের অভাব, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার সংকট, মাদক ও অপরাধপ্রবণতা, সুশাসনের ঘাটতি এবং তরুণদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।
তরুণদের বক্তব্যের জবাবে ডা. মো. আনোয়ারুল হক বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। তাঁদের চিন্তা, মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ রাজনীতির পথচলা হওয়া উচিত। তরুণদের উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে তরুণদের মেধা ও সৃজনশীলতা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সে জন্য তরুণদের পাশে থেকে তাদের অধিকার ও সম্ভাবনা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থীর সহধর্মিণী ডা. লুৎফা হক–সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।









