রাজনীতি


জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার

জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত


১১ দলীয় জোটের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে—এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা–১১ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। তবে অতীতের নেতৃত্বে সততার অভাব ছিল। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও দেশের প্রতি দায়বদ্ধতার ঘাটতির কারণেই বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

 

তিনি বলেন, “আমরা আশা করি, যুবসমাজ আমাদের হতাশ করবে না। তারাই দেশকে সামনে নিয়ে এগিয়ে যাবে।”

 

নাহিদ ইসলামের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ঢাকা–১১ আসনে দুইজন প্রার্থী রয়েছেন, যাঁদের ভোটাররা ভালো করেই চেনেন। নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই। তাঁর সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, ইনশাআল্লাহ, যদি ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় পাওয়া যায় এবং জোট সরকার গঠিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখা যাবে।


সম্পর্কিত

নাহিদ ইসলামজামায়াত

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।