রাজনীতি
নতুন করে ফ্যাসিস্ট হতে চাইলে শিবিরকে ভয় করুন- নেত্রকোণায় রাসেল আহমেদ

ছবি: দূরবিন নিউজ
নেত্রকোণায় ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশের আয়োজন করেছে সংগঠনটির জেলা শাখা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিটি নেত্রকোণা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়পাড় পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র শিবির নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. রাসেল আহমেদ বলেন, যারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, তাদের ইসলামী ছাত্র শিবিরকে ভয় করা উচিত। তিনি বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্র আন্দোলনের মাধ্যমেই অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমান, ১০ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান, ইসলামী ছাত্র শিবির নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি তারিকুজ্জামান তৌহিদ এবং অফিস সহকারী আতিক হাসান হৃদয়। বক্তারা সংগঠনের ইতিহাস, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ছাত্রসমাজকে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জুবায়ের আহমেদ সাজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার ইসলামী ছাত্র শিবিরের কর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









