রাজনীতি


দিল্লির নয়, ঢাকা থেকেই চলবে দেশের নিয়ন্ত্রণ: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার

দিল্লির নয়, ঢাকা থেকেই চলবে দেশের নিয়ন্ত্রণ: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে এবং দেশের ভাগ্য ঠিক করবে দেশের জনগণ। তিনি জানান, দিল্লির তাবেদারি করে যারা রাজনীতি করেছেন বা নতুনভাবে তা প্রতিষ্ঠা করতে চায়, তাদের বাংলাদেশে কোনো স্থান হবে না।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ প্রকৃত পরিবর্তন ও ইনসাফ চায় এবং কোনো বিদেশি শক্তির অনুকম্পায় চলা সরকার আর দেখতে চায় না।

 

নাহিদ ইসলাম দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, ৫ আগস্টের পর দেশে নতুন এক জালেম গোষ্ঠী আবির্ভাব হয়েছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল এবং মানুষকে শারীরিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ এই জালেমদের পরাজিত করবে।

 

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট হবে ঋণখেলাপি ও ভূমিদস্যুদের হাত থেকে দেশকে মুক্ত করার দিন। ভোটারদের আহ্বান জানান, তারা সৎ ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচিত করবেন। নাহিদ ইসলাম বলেন, ইনসাফভিত্তিক সমাজ গঠনে সৎ নেতৃত্বের বিকল্প নেই এবং এনসিপি সেই পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করবে।

 

সভায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তারা একমত পোষণ করেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য জনবান্ধব ও নীতিবান নেতৃত্বকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা এখন সময়ের দাবি।


সম্পর্কিত

দিল্লিনাহিদ ইসলামএনসিপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।