রাজনীতি


যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কীভাবে দেশ চালাবে: জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার

যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কীভাবে দেশ চালাবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কীভাবে দেশ চালাবে।” তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক গোষ্ঠী নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে, যার ফলে জনগণ তাদের প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, “জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। আমরা দেশে মা ও মেয়েদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবো।” তিনি দাবি করেন, তার বক্তব্য নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করা হচ্ছে, তবে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত তাদের দিকেই ফিরে গেছে।

 

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এমন ঘটনা আর হতে দেওয়া হবে না।

 

তিনি বলেন, “আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। জামায়াত বিজয়ী হলে দেশের সব মানুষ বিজয়ী হবে।” সমান অধিকার ও সবার জন্য সমান বিচার নিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি।

 

দুর্নীতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুর্নীতির ডাল-পালা নয়, ঘাড় ধরে টান দেব।” চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, যা ফিরিয়ে আনতে হলে লুটপাটে জড়িত নয় এমন লোকদেরই ক্ষমতায় আনতে হবে।

 

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার জন্য বিচার হবে সমান।

 

দলের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামীর অফিস বন্ধ, সংগঠন নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন ও চাকরিচ্যুত করা হলেও জামায়াত জনগণের পাশে থেকেছে।

 

ভোটের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “১২ তারিখের প্রথম ভোট হবে গণভোট হ্যাঁ ভোট। পরের ভোট হবে দাঁড়িপাল্লায়।” তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত শাসিত বাংলাদেশে ধর্ম-বর্ণভিত্তিক কোনো বৈষম্য থাকবে না এবং যোগ্যতার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।


সম্পর্কিত

জামায়াত আমিররাজনীতিবাংলাদেশ জামায়াতে ইসলামী

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।