রাজনীতি


টাকা লাগলেও দুর্নীতি করব না, মানুষের বিশ্বাসেই চলছি: হাসনাত আবদুল্লাহ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার

টাকা লাগলেও দুর্নীতি করব না, মানুষের বিশ্বাসেই চলছি: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত


কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার বলেন, নির্বাচন পরিচালনায় তার চাঁদাবাজির প্রয়োজন হয়নি; মানুষ স্বেচ্ছায় অর্থ দিয়ে তাকে সহায়তা করছে।

 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার বড় আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি বলেন, “মানুষ বলে—বাবারে, টাকা লাগলে টাকা দিমু। নির্বাচন করতে তো টাকা লাগে, কিন্তু তুমি দুর্নীতি করবা না। টাকা যত লাগে দিমু।” তিনি আরও বলেন, “আজও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লাখ টাকা দিয়েছে, প্রতিদিনই এইভাবে সহযোগিতা অব্যাহত আছে।”

 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নেতৃত্ব দেওয়া এই নেতা যোগ করেন, “আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। সন্তানের দায়িত্ব এবার আপনাদের হাতেই।”

 

উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদসহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, এনসিপি এবং ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত

হাসনাত আবদুল্লাহদুর্নীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।