রাজনীতি
দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
.jpg)
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাগমারায় ভোট নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা সালাম পারভেজের বিরুদ্ধে। তবে অভিযুক্ত বিএনপি নেতা অভিযোগ স্বীকার করে বলেন, এটি ছিল “সামান্য চড়থাপ্পড়” এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা।
ঘটনা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাদোপাড়া গ্রামে ঘটে। আহত ব্যক্তি মুহিদুল ইসলাম (৪৮), যিনি শ্রীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেশায় পল্লিচিকিৎসক।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মুহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের বিএনপির কর্মী মোজাম্মেল হক, আরিফুল ইসলামসহ চার থেকে পাঁচজন তার পথ আটকান। বিএনপি কর্মীরা মুহিদুলের বিরুদ্ধে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তোলেন এবং কেন তিনি আওয়ামী লীগের লোকজনকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলেছেন তা জানতে চান। মুহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।
একপর্যায়ে হামলাকারীরা লাঠি ও রড নিয়ে তার ওপর হামলা চালান। চিৎকার শুনে তার দুই ভাতিজা খায়রুল ইসলাম (২৩) ও রাতুল ইসলাম (১৭) ঘটনাস্থলে পৌঁছে, যাদেরও মারধর করা হয়। হামলাকারীরা পরে মুহিদুলের মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়। আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল, তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
অভিযুক্ত বিএনপি নেতা সালাম পারভেজ বলেন, “আওয়ামী লীগের ওই নেতাকে সামান্য চড়থাপ্পড় দেওয়া হয়েছে। এটি বড় কোনো ঘটনা নয়। আমি এলাকা শান্ত রাখার চেষ্টা করেছি।”
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









