রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়া–২: সরাইলের ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রুমিন ফারহানার
.jpg)
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার বিকেলে তিনি এই অভিযোগপত্র জমা দেন।
লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর নির্বাচনী এলাকায় একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এসব বিষয় ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন। অভিযোগে আরও বলা হয়, এর আগেও বিএনপি জোটের প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
রুমিন ফারহানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, “ইউএনও আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাঁর কথাবার্তায় মনে হয়েছে, তিনি কোনো একটি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। আমি একজন স্বতন্ত্র নারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী এই অবস্থায়ও যদি এমন আচরণের শিকার হতে হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিকার চেয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”
অন্যদিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, “বুধবার দুপুরে তাঁর সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে। আমার পক্ষ থেকে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









