রাজনীতি


নেত্রকোণা–২ আসনে ধানের শীষের পক্ষে খেলাফত আন্দোলনের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার

নেত্রকোণা–২ আসনে ধানের শীষের পক্ষে খেলাফত আন্দোলনের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

ছবি: দূরবিন নিউজ


নেত্রকোণা–২ সংসদীয় আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন–এর প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থী আনোয়ারুল হকের প্রতি প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেছেন।

 

আজ সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বটগাছ প্রতীকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন গাজী আব্দুর রহিম রুহি। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণ রাজনৈতিক ঐক্য প্রত্যাশা করছে। কিন্তু ১০ দলীয় জোটে আসন ভাগাভাগির ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ভূমিকা মোনাফেকিপূর্ণ। দলীয় জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা বিবেচনা করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

 

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্যই পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে। সেই লক্ষ্যেই তিনি বিএনপির প্রার্থী আনোয়ারুল হকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মোহাম্মদ হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত

রাজনীতিধানের শীষখেলাফত আন্দোলন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।