রাজনীতি


শিবির ট্যাগ দিয়ে হামলার অভিযোগ, ছাত্রদল নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ অপরাহ্ন, রবিবার

শিবির ট্যাগ দিয়ে হামলার অভিযোগ, ছাত্রদল নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুরে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইইউবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে।

 

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বহিষ্কৃত কয়েকজন শিক্ষার্থী এবং তাদের সঙ্গে থাকা কিছু বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান। হামলার সময় দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে।

 

মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে কয়েকজন ব্যক্তিকে শিক্ষার্থীদের মারধর করতে দেখা যায়। ওই ফুটেজে বহিষ্কৃত শিক্ষার্থী ও দারুস সালাম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন জয় ওরফে ইমরান মিয়া ছাড়াও মেহেদী হাসান, আরিয়ান ইসলাম রোমান, শামিম আহমেদ, এনায়েত হোসাইন এবং মো. আজমির হুসাইনের উপস্থিতি শনাক্ত করা গেছে।

 

আহত শিক্ষার্থীদের অভিযোগ, বহিষ্কৃত হলেও সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে নিয়মিত ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। তাঁরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেন। শিক্ষার্থীরা বাধা দিলে তাঁদের ‘শিবির ট্যাগ’ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ধারাবাহিকভাবে একাধিকবার হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার প্রমাণ বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজেও রয়েছে বলে দাবি তাঁদের।

 

এ ছাড়া সিসিটিভি ফুটেজে হামলার সময় ছাত্রদলের নেতা ইমরান হোসেন জয়ের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের ইউরোপিয়ান ইউনিভার্সিটি শাখার যুগ্ম আহ্বায়ক মাহাবুব ইসলাম নোমানকে একসঙ্গে দেখা গেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে শিবির ট্যাগ ব্যবহার করা হচ্ছে।

 

ঘটনার পর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

 

সম্পর্কিত

ছাত্রলীগছাত্রদলছাত্রশিবির

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।