রাজনীতি
আমি এমপি হতে নয়, জনগণের সেবক হতে চাই: ব্যারিস্টার কায়সার কামাল

ছবি: দূরবিন নিউজ
নেত্রকোণা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তিনি কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধি হতে চান না; জনগণের সেবক হিসেবেই নিজেকে নিয়োজিত করতে চান।
শনিবার (৩১ জানুয়ারি) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকেও দুর্নীতি করতে দেব না। কথায় নয়, কাজে বিশ্বাস করি।” তিনি আরও বলেন, আল্লাহর রহমত ও জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাঁর রাজনীতির মূলনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’। উন্নয়ন ও সুশাসনের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পোগলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় আয়োজিত কর্মসূচিতে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিএনপির এই প্রার্থী। এসব কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
উঠান বৈঠকে অংশ নেওয়া নারী ভোটাররা জানান, এলাকায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান, সামাজিক নিরাপত্তা জোরদার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য শুনতে এসেছেন।
দিনব্যাপী পথসভা ও উঠান বৈঠকগুলোতে ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণের শক্তিই আমার প্রধান শক্তি। আমরা এমন একটি কলমাকান্দা–দুর্গাপুর গড়তে চাই, যেখানে মানুষের অধিকার সংরক্ষিত থাকবে এবং সুশাসন নিশ্চিত হবে।”
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









