রাজনীতি


দূরবিন নিউজের জরিপ: ঢাকা–৮ আসনে মির্জা আব্বাসের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন, বুধবার

দূরবিন নিউজের জরিপ: ঢাকা–৮ আসনে মির্জা আব্বাসের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: দূরবিন নিউজ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনে কে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী- তা জানতে অনলাইন জরিপ চালায় দূরবিন নিউজ। ফেসবুক ও দূরবিন নিউজের অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত এই জরিপে অংশ নেয়ে ৭০ হাজার এর বেশি সমর্থন। এই জরিপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

 

দূরবিন নিউজ প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, এতে মোট ৭০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মত দিয়েছেন ৫০ হাজার অংশগ্রহণকারী। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৯ হাজার সমর্থন। বাকি ১ হাজার অংশগ্রহণকারী কোনো প্রার্থীর পক্ষেই মত দেননি।

 

দূরবিন নিউজ প্রকাশিত জরিপ দেখতে ক্লিক করুন

 

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত ২৯ ডিসেম্বর তিনি এই জোটের পক্ষে ঢাকা–৮ আসনে মনোনয়নপত্র জমা দেন।

 

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ঢাকা–৮ আসনে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণায় সক্রিয় ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তবে গত বছর দুর্বৃত্তের গুলিতে তাঁর নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শোক ও আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন।

 

রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত অবস্থান থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সক্রিয় উপস্থিতি এই জরিপের ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে তাঁদের ধারণা।

 

তবে সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন জরিপ জনমতের একটি আভাস দিতে পারে মাত্র। বাস্তব ভোটের ফল নির্ভর করবে মাঠপর্যায়ের প্রচারণা, ভোটার উপস্থিতি এবং নির্বাচনের সামগ্রিক পরিবেশের ওপর।


সম্পর্কিত

দূরবিন নিউজঢাকা–৮ আসনমির্জা আব্বাসনাসীরুদ্দীন পাটওয়ারী

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।