রাজনীতি


আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব: রুমিন ফারহানা


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪২ অপরাহ্ন, শনিবার

আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট সুরক্ষার আহ্বান জানিয়েছেন তাঁর কর্মী-সমর্থকদের প্রতি। তিনি বলেছেন, একটি ভোটও যেন জালিয়াতির মাধ্যমে নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। পথসভায় তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যেন একটা জাল ভোটও দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়ারে তুলবেন।

 

তিনি আরও বলেন, ১৫ বছর ধরে হালচাষ করেছি, বীজ দিয়েছি, ধান লাগিয়েছি। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব।

 

রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচনে ‘হাঁস’ প্রতীক কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সাধারণ মানুষের প্রতীক। তাঁর ভাষায়, এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের মার্কা না, কোনো বিশেষ গোষ্ঠীরও না। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা।

 

তিনি বলেন, এই হাঁস মার্কা সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার প্রতীক। এটা কোনো নেতার মার্কা না, কোনো হাই কমান্ডের মার্কা না এটা আমজনতার মার্কা।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ১২ তারিখ সকাল থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আপনারা দিন-রাত কেন্দ্র পাহারা দেবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন, আমি আগামী পাঁচ বছর এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।

 

পথসভায় এলাকার সমস্যার কথাও তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, আমার মা-বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় অনেক নেতা এসেছেন, অনেক নেতা গেছেন। কিন্তু আমি স্পষ্ট করে বলছি ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে পাবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তারপর যাবে দেশের অন্য এলাকায়। এই কথাটা আমি প্রথম বলেছি। হাইকমান্ডের ডানহাত-বামহাত কোনো নেতাকেই আমি এটা বলতে শুনিনি। এলাকার মানুষের যে দাবি, সেটাই আমার দাবি।


সম্পর্কিত

হাঁসরুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া-২

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।