রাজনীতি
ফের ১১ দলীয় জোটে জামায়াত, যুক্ত হলো বাংলাদেশ লেবার পার্টি
.jpg)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মধ্য দিয়ে আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো জামায়াত নেতৃত্বাধীন রাজনৈতিক জোটটি।
এর আগে জোটটির সদস্যসংখ্যা ১১ হওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে দাঁড়িয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। ফলে তখন জোটের সমীকরণে পরিবর্তন আসে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় ও ঐক্য জোরদার করার লক্ষ্যেই এই জোট সম্প্রসারণ করা হয়েছে। বাংলাদেশ লেবার পার্টির অন্তর্ভুক্তির মাধ্যমে জোটের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতি আরও দৃঢ় হবে বলে দাবি করা হয়।
জামায়াত নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দলগুলো।
বাংলাদেশ লেবার পার্টির নেতারাও জোটে যোগদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে তারা জোটের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









