রাজনীতি


একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার

একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা ভারতের পক্ষে, তারা ভারতে পালিয়েছে। অপর একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।” শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুরে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার একই পরিণতি হবে। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

 

সালাহউদ্দিন আহমদ ভোটারদের ১২ ফেব্রুয়ারি স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ।”

 

এর আগে সকালে তিনি পেকুয়া উপজেলার মগনামায় গণসংযোগ করেন। সেখানেও লবণমাঠ ও জেলেপল্লির নারীদের সঙ্গে দেখা করে ধানের শীষে ভোট চাইেন। তার সঙ্গে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮২, এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আবদুল্লাহ আল ফারুখ, যিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন।


সম্পর্কিত

সালাহউদ্দিন আহমদবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।