রাজনীতি
বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব: হাসনাত আব্দুল্লাহ
.jpg)
দেবিদ্বার, ২৩ জানুয়ারি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হতে হবে। তিনি শুক্রবার সকালে দেবিদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজের পর পথসভা ও গণসংযোগে বলেন, “রাজনীতি যদি ব্যয়বহুল ও বিলাসিতার বিষয় হয়ে যায়, তাহলে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।”
হাসনাত আবদুল্লাহ রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’ ও কৃত্রিম বলয় পরিহারের ওপর জোর দেন। তিনি বলেন, “নেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করলে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের প্রোগ্রামে বড় চেয়ার-ছোট চেয়ারের বৈষম্য বা বিশেষ প্রটোকল এড়িয়ে চলার চেষ্টা করি।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সার্ভিস দেব। লক্ষ্য একটি ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন।” কেন্দ্র দখল, হুমকি বা ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে তিনি ভোটকে ভালোবাসার বিষয় হিসেবে তুলে ধরেন।
এই নির্বাচনি প্রচারে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের বিভিন্ন এলাকা পৌরসভার ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও শান্তির রোডে উঠান বৈঠকে বক্তব্য দেন। এছাড়া বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনি কার্যালয়ও উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সমর্থক।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









