রাজনীতি
বিএনপি প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত, কুমিল্লা-৪ এ জয়ের দ্বারপ্রান্তে হাসনাত
.webp)
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন অবৈধ ঘোষণা করার পর উচ্চ আদালতেও সেই সিদ্ধান্ত বহাল থাকায় আসনটিতে বিএনপির প্রার্থী সংকট তৈরি হয়েছে। এর ফলে দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
দীর্ঘদিন পর ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পারার আশঙ্কা দেবিদ্বারের বিএনপি সমর্থকদের জন্য বড় এক মানসিক আঘাত হয়ে এসেছে। একসময় যে এলাকা ছিল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এবং নির্বাচনী উত্তাপে মুখর, সেই দেবিদ্বার এখন অনেকটাই নিশ্চুপ। মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় জামায়াত–এনসিপি জোটের প্রার্থী, এনসিপির দক্ষিণ অঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিজয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন স্থানীয়রা।
দেবিদ্বার আসনের সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ছিলেন এলাকার পরীক্ষিত, বর্ষীয়ান ও প্রভাবশালী নেতা। তাঁর নেতৃত্বে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং নানা অবকাঠামোগত উন্নয়নে দেবিদ্বারে দৃশ্যমান অগ্রগতি হয়েছিল। এসব কারণেই এই আসনে বিএনপির শক্ত ও সুসংগঠিত ভোটব্যাংক গড়ে ওঠে।
তবে ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও উচ্চ আদালত থেকে কোনো স্বস্তি পাননি তিনি। ফলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, এটি কেবল একজন প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনা নয়; বরং দেবিদ্বারের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার শামিল। এর জেরে এলাকায় হতাশা, ক্ষোভ এবং নীরব প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। নির্বাচনী মাঠও ক্রমেই নিষ্প্রাণ হয়ে পড়ছে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, “আমাদের প্রার্থী সব শর্ত পূরণ করেও একটি গভীর চক্রান্তের শিকার হয়েছেন। আমরা চেম্বার আদালতে আপিল করেছি। শতভাগ বিশ্বাস করি, আপিলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, তা পূরণ হবে। যদি আমাদের প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন, তাহলে আমরা ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত বিজয় অর্জন করব।”
সব মিলিয়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন সংকট একদিকে যেমন দলের রাজনৈতিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জয়ের পথ অনেকটাই সহজ করে দিয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









