রাজনীতি
প্রচারে নেমে ইশরাক হোসেন: ‘আপনাদের সন্তান হিসেবে এসেছি, একটি সুযোগ চাই’
.webp)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা–৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলাবাজার এলাকায় পথসভার মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু হয়। এ সময় এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, তিনি তাঁদেরই সন্তান হিসেবে এসেছেন এবং জনগণের কাছে একটি সুযোগ প্রার্থনা করছেন।
প্রচারের আগে সকাল ১০টার দিকে ইশরাক হোসেন রাজধানীর জুরাইন কবরস্থানে যান। সেখানে তিনি ঢাকার প্রয়াত মেয়র ও তাঁর বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন। পরে বাংলাবাজার চৌরাস্তা এলাকা থেকে হেঁটে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
ঢাকা–৬ আসনটি সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া এবং কোতোয়ালি থানার একটি অংশ নিয়ে গঠিত। এই এলাকায় রয়েছে অসংখ্য পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে বই ও মোটর পার্টসের বড় বাজার।
প্রচারের শুরুতেই ইশরাক হোসেন সূত্রাপুর এলাকার বিভিন্ন মোটরপার্টস ও বইয়ের মার্কেটে যান। দোকানে দোকানে গিয়ে তিনি তাঁর প্রতীক ধানের শীষে ভোট চান। এরপর বাংলাবাজারের বইয়ের মার্কেটে একটি পথসভা করেন। পথসভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পথসভায় বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আমি আজ আপনাদের সামনে এসেছি আপনাদের সন্তান হিসেবে। আপনাদের কাছে একটি সুযোগ চাইতে। এর আগে আমি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিনি, কোনো বড় সাংগঠনিক দায়িত্বেও ছিলাম না। তাই আপনাদের কাছে অনুরোধ একবার আমাকে সুযোগ দিন।
তিনি বলেন, ঢাকা–৬ আসনের মানুষ নানা সমস্যায় জর্জরিত। এলাকায় গ্যাসের তীব্র সংকট রয়েছে, যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে রয়েছে ভয়াবহ যানজট, জলাবদ্ধতা ও নানামুখী দূষণের সমস্যা। বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণের কারণে এলাকাটি ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন জানান, এসব সমস্যা সমাধানের জন্য তাঁর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও তিনি গুরুত্ব দিয়ে কাজ করতে চান।
প্রচারের প্রথম দিনেই ইশরাক হোসেনের এই পথসভা ও গণসংযোগ এলাকাবাসীর মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









