রাজনীতি
কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা আটক

কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন জামায়াতে ইসলামী-এর এক সাবেক নেতা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত স্থানীয়দের চাপ ও প্রশাসনের উপস্থিতিতে রাতেই ওই বিধবা নারীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিয়ে সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মামুন অর রশিদ। তিনি হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং কুষ্টিয়া শহরের দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মামুন অর রশিদের ওই বিধবা নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের জন্ম দেয়। মঙ্গলবার রাতে তিনি ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এমন অভিযোগ ওঠে। এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে। পরে ওই নারীসহ দুজনকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় এবং প্রকাশ্যে বিচারের দাবি ওঠে। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে রাতেই ২৫ লাখ টাকা দেনমোহরে মামুন অর রশিদের সঙ্গে ওই বিধবা নারীর বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নবদম্পতিকে নিরাপদে সরিয়ে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ জানান, স্থানীয়দের উত্তেজনা প্রশমিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









