রাজনীতি


কী প্রতীক পেলেন রুমিন ফারহানা?


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার

কী প্রতীক পেলেন রুমিন ফারহানা?

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামা ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তাঁর পছন্দের প্রতীক হাঁস। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই প্রতীক তুলে দেন।

 

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি শুরুতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে নামায় বিএনপি রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে।

 

প্রতীক বরাদ্দের পর রুমিন ফারহানা জানান, হাঁস তাঁর ব্যক্তিগতভাবে খুব পছন্দের প্রতীক। এমনকি বাড়িতেও হাঁস পালন করেন তিনি। তাই আগে থেকেই এই প্রতীকটি চেয়েছিলেন। পছন্দের প্রতীক পাওয়ায় তিনি সন্তুষ্ট ও আনন্দিত বলেও জানান।

 

এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা তাঁর কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ভোটের পরিবেশ শান্ত রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “কারো উসকানিতে পা দেওয়া যাবে না।”

 

উল্লেখ্য, সম্প্রতি এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে রুমিন ফারহানাকে দুটি শোকজ


সম্পর্কিত

রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়াস্বতন্ত্র প্রার্থী

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।