রাজনীতি


কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৯ জানুয়ারি ২০২৬, ০১:৪০ অপরাহ্ন, সোমবার

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন বিএনপিপন্থী এক নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটি করা হয়।

 

মামলার বাদী সোলাইমান চৌধুরী শিহাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি গাজীপুর জেলায়। মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আদালতের আইনজীবী আবদুল মজিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী হাফিজুল ইসলাম ও নুরুল ইসলাম।

 

বাদীপক্ষের আইনজীবী আবদুল মজিদ জানান, দুপুরে মামলার আবেদন আদালতে দাখিল করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

 

মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলায় কারাবাসের প্রসঙ্গ টেনে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা ফৌজদারি মানহানির শামিল বলে দাবি করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, এসব বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এর ফলে তাঁদের পরিবার, শুভানুধ্যায়ী এবং জাতীয়তাবাদী দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে সামাজিক অপমান ও মানসিক ক্ষতির সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে মামলার বাদী সোলাইমান চৌধুরী শিহাব বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

 

অন্যদিকে মামলার বিষয়ে প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেন, তিনি মামলার আবেদনের বিষয়টি জেনেছেন এবং ওই দিন আদালতেও উপস্থিত ছিলেন। তাঁর দাবি, মামলাটির কোনো আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, মানহানির অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরাই মামলা করতে পারেন। এরপরও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করবেন বলে জানান।


সম্পর্কিত

জামায়াতবিএনপিআমির হামজা

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।