রাজনীতি
সুনামগঞ্জের দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নাছির ও কামরুল
.webp)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে সুনামগঞ্জের এই দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করা হয়। সোমবার দুপুরে কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার হাতে ধানের শীষ প্রতীকের চিঠি হস্তান্তর করেন।
অন্যদিকে, বিকেলে নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে রুদ্র মিজানসহ দলের নেতৃবৃন্দ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জিব সরকারের কাছে প্রতীকের চিঠি জমা দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের বিধিমালা ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-2 আসনে নাছির উদ্দিন চৌধুরীকে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী (Final Nomination) হিসেবে নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম দফায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত মনোনয়ন তালিকায় সুনামগঞ্জ-১ আসনে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের নাম ছিল। পরে তাকেও দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয় এবং তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা চালান।
পরবর্তীতে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত আরও দুটি মনোনয়নপত্র দেওয়া হয়। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-২ আসনে যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরী পাভেলকে সংযুক্তির চিঠি দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, সে সময় সিলেট বিভাগের দায়িত্বশীল নেতাদের নির্দেশনায় দুই আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছিল। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









