রাজনীতি
বিএনপি সমর্থকদের ‘গলা কেটে নেওয়ার’ হুমকি, জামায়াত প্রার্থীর ভাতিজার ভিডিও ভাইরাল
.webp)
নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবির নিয়োগীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রার্থীর ভাতিজার দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, হুমকিদাতা যুবকের নাম জাকারিয়া নিয়োগী। তিনি জামায়াত প্রার্থী খায়রুল কবির নিয়োগীর ভাতিজা এবং কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার বঙ্গবাজার এলাকায় জামায়াত প্রার্থীর একটি প্রতিবাদ সমাবেশে জাকারিয়া নিয়োগী বক্তব্য দিতে গিয়ে বলেন, “খুঁজে বের করতে হবে, আর আপনারা আজ থেকেই চিন্তা করেন ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয়, গলা কাইট্টা ফেলা হবে। আমার চাচার দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে।” তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে জামায়াত প্রার্থী খায়রুল কবির নিয়োগী দুঃখ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, জাকারিয়া নিয়োগী তার দলের কেউ নন। “সে আবেগের বশবর্তী হয়ে এমন মন্তব্য করেছে, যা মোটেও ঠিক হয়নি। আমি তাকে শাসিয়েছি এবং বিভিন্ন জায়গায় দুঃখ প্রকাশ করেছি,” বলেন তিনি।
অভিযুক্ত জাকারিয়া নিয়োগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু অভিযোগ করে বলেন, গত ১০ জানুয়ারি আওয়ামী লীগ ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছে। তার দাবি, ১১ জানুয়ারি বিএনপির এক কর্মীর ওপর হামলা চালানো হয়, অটোরিকশা ভাঙচুর, মারধর এবং টাকা লুট করা হয়। তিনি বলেন, “এই ঘটনাগুলো আড়াল করতেই এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তার ওপর জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে আমাদের কর্মীদের গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে।” এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, দুই পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। গলা কেটে নেওয়ার হুমকির ভিডিওটি পুলিশের কাছে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









