রাজনীতি
শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তারেক রহমান
.webp)
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন এক অবস্থানে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
সোশ্যাল ব্লেডের তথ্যানুযায়ী, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে। ফেসবুকে তাকে ঘিরে তৈরি হওয়া কনটেন্টের সংখ্যার ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এই সূচকে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন। তালিকায় ট্রাম্পের অবস্থান ৬৭ নম্বরে।
সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে কেবল নিজে কনটেন্ট প্রকাশকারী ব্যক্তিকে বোঝানো হয় না। বরং যাদের কেন্দ্র করে ফেসবুকে সর্বাধিক পোস্ট, আলোচনা, ভিডিও, ছবি ও অন্যান্য কনটেন্ট তৈরি হয় তাদেরই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কোনো ব্যক্তিকে ঘিরে গণমাধ্যম, ফেসবুক পেজ কিংবা সাধারণ ব্যবহারকারীদের তৈরি কনটেন্টও এই বিশ্লেষণে বিবেচনায় আসে।
বিশ্লেষকদের মতে, এই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান এখন শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্বদের কাতারে উঠে এসেছেন। রাজনৈতিক নেতা, বিশ্বখ্যাত সেলিব্রিটি ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে একই তালিকায় তার নাম থাকা সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ও প্রভাবের ব্যাপ্তিই তুলে ধরছে।
ফেসবুকে তারেক রহমানকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্য, ভিডিও বার্তা, দলের কর্মসূচি এবং বিভিন্ন ইস্যুতে আলোচনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব কনটেন্টের ব্যাপক প্রচার ও প্রতিক্রিয়াই সোশ্যাল ব্লেডের এই সূচকে তার অবস্থানকে আরও শক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।









