রাজনীতি


ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১১ দলীয় জোটের আসন সমঝোতা কোন দল কত আসন পেল


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১১ দলীয় জোটের আসন সমঝোতা কোন দল কত আসন পেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৫০টি আসনে জোটগত সমঝোতায় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই আসন সমঝোতার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

ঘোষণা অনুযায়ী, আসন সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে, এবি পার্টি ৩টি আসনে, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি আসনে এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

 

তবে জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলন এই তিন দলের জন্য কতটি আসন বরাদ্দ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান জামায়াতের নায়েবে আমির।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসন সমঝোতার মাধ্যমে ১১ দলীয় জোট নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায়। বাকি আসনগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত এলে জোটের নির্বাচনী প্রস্তুতি আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত

জাতীয় নির্বাচন১১ দলীয় জোটজামায়াত ইসলামী

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।