রাজনীতি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ
.webp)
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসন (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই ঘটনায় বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিনকেও শোকজ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ এই শোকজ নোটিশ প্রদান করেন। নোটিশে বলা হয়েছে, আগামী সোমবার বেলা ১১টায় কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে শাহজাহান চৌধুরীকে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া চৌকি আদালতের নাজির আকাশ নাথ।
অনুসন্ধানে জানা গেছে, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি প্রীতিভোজে অংশ নেন শাহজাহান চৌধুরী। অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। একই অনুষ্ঠানে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিন প্রকাশ্যে ভোট চেয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন এটি সত্য। তবে সেটি আচরণবিধির লঙ্ঘন কি না, সে বিষয়ে তখন সচেতন ছিলেন না বলে দাবি করেন। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে লিখিত জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









