রাজনীতি


নির্বাচন স্থগিত, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ—যা বলছে শাকসু নির্বাচন কমিশন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার

নির্বাচন স্থগিত, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ—যা বলছে শাকসু নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণায় উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও তাৎক্ষণিক কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

 

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়া শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।

 

বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ঘোষণা দেন, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।

 

শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করলে রাতেই বিক্ষোভস্থলে উপস্থিত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেছ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

 

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব।

 

শাকসু নির্বাচন কমিশনের প্রধান আরও জানান, শাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে যথাসময়ে নির্বাচন আয়োজনের আগ্রহ রয়েছে।

 

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে তারা আবারও ক্যাম্পাসে আন্দোলনে নামবেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
 

সম্পর্কিত

নির্বাচনবিক্ষোভনির্বাচন কমিশন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।