রাজনীতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি আবির, সেক্রেটারি সাইফুল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম।
সোমবার (৫ জানুয়ারি) নতুন সভাপতি মোজাম্মেল হোসেন আবির বিষয়টি নিশ্চিত করেন।
নবগঠিত কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন আবির ইংরেজি বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি সাইফুল ইসলাম লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই কমিটি ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সাংগঠনিক সেটআপ হিসেবে দায়িত্ব পালন করবে।
সদ্য মনোনীত সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি সুসংগঠিত ও গতিশীল ছাত্রসংগঠন। বছরের শুরুতেই সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা হয়। ২০২৬ সেশনের শুরুতে যে দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছে, তা তিনি একটি বড় আমানত হিসেবে দেখছেন। দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি সবার দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে থাকার যে ঐতিহ্য ছাত্রশিবিরের রয়েছে, তা আগামীতেও অব্যাহত থাকবে।
নবনির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন, যেখানে প্রতি সেশনে সদস্যদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। সেই ধারাবাহিকতায় নতুন কমিটি গঠিত হয়েছে। দায়িত্ব পালনে নিষ্ঠা, ধৈর্য ও সততার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, সৃজনশীলতা বিকাশ, ক্যারিয়ারমুখী কার্যক্রম গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ছাত্রশিবির আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট সবার পরামর্শের ভিত্তিতে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন হাফেজ মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









