রাজনীতি
জামায়াত প্রার্থী শিশির মনিরের ব্যাংকে জমা মাত্র ২ হাজার ৩০০ টাকা, বছরে আয় ৫১ লাখ
.webp)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে আয় ও সম্পদের বিস্তারিত চিত্র। নির্বাচন কমিশনে জমা দেওয়া এসব হলফনামা অনুযায়ী, জামায়াত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ বার্ষিক আয়ের তথ্য দিয়েছেন সুনামগঞ্জ–২ আসনের প্রার্থী, আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, আইন পেশা থেকে মোহাম্মদ শিশির মনিরের বার্ষিক আয় ৫১ লাখ ৬৩ হাজার ৪০৭ টাকা। পাশাপাশি অন্যান্য উৎস থেকে তাঁর আয় দেখানো হয়েছে ৯৬ হাজার ৫৯৩ টাকা। তবে আশ্চর্যের বিষয় হলো, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমাকৃত অর্থের পরিমাণ মাত্র ২ হাজার ৩০০ টাকা।
সুনামগঞ্জ–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ পেশায় শিক্ষক। হলফনামা অনুযায়ী, শিক্ষকতা থেকে তাঁর বার্ষিক আয় ৬ লাখ ৭০ হাজার ৮৪১ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ১১ হাজার ১১০ টাকা। নির্ভরশীলদের আয় হিসেবে দেখানো হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৭৩৩ টাকা। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র। স্থাবর সম্পদের তালিকায় রয়েছে কৃষি ও অকৃষি জমি এবং একটি ভবন।
সুনামগঞ্জ–২ আসনের প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তাঁর অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ, মোটরযান, স্বর্ণালংকার ও ইলেকট্রনিক পণ্য রয়েছে। পাশাপাশি তাঁর ও তাঁর স্ত্রীর নামে ব্যাংক আমানত, সঞ্চয়পত্র এবং স্থায়ী আমানতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। স্থাবর সম্পদের ক্ষেত্রে স্ত্রীর নামে প্রায় দুই একর অকৃষি জমির তথ্য দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসীন খানও পেশায় আইনজীবী। হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ৬ লাখ ৩৬ হাজার ৩৩৩ টাকা। অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্যাংক আমানত ও শেয়ার। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমির তথ্য উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হলফনামায় তাঁর বিরুদ্ধে অতীতে দায়ের হওয়া ৩৬টি মামলার তথ্য রয়েছে, যার মধ্যে তিনটি এখনো চলমান।
সুনামগঞ্জ–৪ আসনের জামায়াত প্রার্থী মো. সামছ উদ্দিন আইন পেশা থেকে বছরে ৩ লাখ ৮০ হাজার টাকা আয়ের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি কৃষি খাত ও ভাড়া থেকে আয় রয়েছে তাঁর। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, মোটরযান, স্বর্ণালংকার ও ইলেকট্রনিক পণ্য। হলফনামায় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির কথাও উল্লেখ করা হয়েছে।
সুনামগঞ্জ–৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম ভাড়া ও ব্যবসা থেকে বার্ষিক আয়ের তথ্য দিয়েছেন। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, মোটরযান, স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র। পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থাও হলফনামায় উল্লেখ রয়েছে।
সুনামগঞ্জ জেলার জামায়াত মনোনীত প্রার্থীদের মধ্যে আয় ও সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন সুনামগঞ্জ–২ আসনের প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









