রাজনীতি


মানিকগঞ্জে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫০ অপরাহ্ন, রবিবার

মানিকগঞ্জে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

মানিকগঞ্জে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নের মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে জেলার তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি কার্যক্রম পরিচালনা করেন।

 

শুনানি শেষে মানিকগঞ্জ-১ আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারী এবং জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাজাহান খান।

 

মানিকগঞ্জ-২ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক মোল্লা এবং জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান।

 

এদিকে মানিকগঞ্জ-৩ আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান এবং মোহাম্মদ ফারুক হোসেন।

 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।

 

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সম্পর্কিত

মানিকগঞ্জমনোনয়ন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।