রাজনীতি


ভোলায় নির্বাচনী দৌড়ে টিকে রইলেন ২৪ প্রার্থী, বাতিল ৭ মনোনয়ন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার

ভোলায় নির্বাচনী দৌড়ে টিকে রইলেন ২৪ প্রার্থী, বাতিল ৭ মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোলার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিভিন্ন অনিয়ম ও তথ্যগত ত্রুটির কারণে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

ভোলা-১ (সদর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।


ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ৯ জনের মধ্যে ৭ জন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল হয়।


ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ১ জনের।


ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ৭ জনের মধ্যে ৫ জন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়।

 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি, হলফনামায় তথ্যগত অসংগতি এবং সম্পদের বিবরণে আয়কর সংক্রান্ত গড়মিলের কারণে সংশ্লিষ্ট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আইন অনুযায়ী তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

 

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ভোলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ ৫৩ হাজারের বেশি। এর মধ্যে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি।

 

মনোনয়ন যাচাই-বাছাই শেষে ভোলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত

ভোলানির্বাচনসংসদ নির্বাচনহাসনাত আবদুল্লাহ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।