রাজনীতি


নজরুলের কবিতায় দাদী খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

নজরুলের কবিতায় দাদী খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পঙ্‌ক্তিতে দাদী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই স্মৃতিচারণ করেন।

 

জাইমা রহমানের ওই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অসংখ্য মানুষ মন্তব্যের মাধ্যমে তাঁর অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

 

ফেসবুক পোস্টে জাইমা রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায়-বেলায়’ কবিতার একাধিক পঙ্‌ক্তি তুলে ধরেন। কবিতার মাধ্যমে বিদায়ের বেদনা, না বলা কষ্ট ও গভীর আবেগ ফুটিয়ে তুলে দাদীর স্মৃতিকে স্মরণ করেন তিনি।

 

পাঠকদের জন্য হুবুহু লেখাটি তুলে ধরা হলো: 

 

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
 জল-ছল-ছল চোখে চেয়ো না।
 ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
 শুধু বিদায়ের গান গেয়ো না।
 হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
 আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
 ঐ  ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
 দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।
 চলার তোমার বাকী পথটুকু-
 পথিক! ওগো সুদূর পথের পথিক-
 হায়,  অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
 ওগো আঁখির সলিলে ছেয়ো না।।
দূরের পথিক! তুমি ভাব বুঝি
 তব ব্যথা কেউ বোঝে না,
 তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
 পথে ফেরে যারা পথ-হারা,
 কোন গৃহবাসী তারে খোঁজে না,
 বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
 দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
 এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
 তবে জান কি তোমার বিদায়- কথায়
 কত বুক-ভাঙা গোপন ব্যথায়
 আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
 পথিক! ওগো অভিমানী দূর পথিক!
 কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
 মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
 ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।


[কবিতা: বিদায়-বেলায়, কবি:  কাজী নজরুল ইসলাম]


সম্পর্কিত

জাইমা রহমানখালেদা জিয়া

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।