রাজনীতি


এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও এক কেন্দ্রীয় নেতার বিদায়ের খবর সামনে এলো। দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে দল ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না এই বার্তাটা খুব স্পষ্টভাবেই দিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, নিজের ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ভিডিওটির সঙ্গে দেওয়া লেখায় মুরসালীন জানান, এতদিন তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলটির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলেও কাজ করেছেন। এমনকি নির্বাচনকালীন সময়েও তিনি পার্টির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।

 

কিন্তু এখন সেই অধ্যায় শেষ। ভিডিও বার্তায় তিনি বলেন, আজ থেকেই তিনি এনসিপির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, তার বিস্তারিত ব্যাখ্যাও তিনি ভিডিওতেই তুলে ধরেছেন।

 

একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না তিনি। বরং আন্দোলন-সংগ্রামের মাঠেই আবার দেখা হবে, এমন প্রত্যয়ী বার্তাই দিয়েছেন মুরসালীন।

 

শেষে তার কণ্ঠে ছিল চেনা স্লোগান দেখা হবে রাজপথে।
ইনকিলাব জিন্দাবাদ।

 

পাঠকদের সুবিধার জন্য তার সেই ভিডিও বার্তাটি সংযুক্ত করা হয়েছে- 


সম্পর্কিত

এনসিপিএনসিপি নেতা

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।