রাজনীতি
ভোলার মনপুরায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাগর ফরাজী গ্রেফতার

ভোলার মনপুরায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২–এর আওতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার মনপুরা থেকে লঞ্চযোগে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মনপুরা লঞ্চঘাট এলাকা থেকে ওই কর্মীকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন মনপুরা উপজেলার বাসিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাগর ফরাজী।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারের পর বৃহস্পতিবার সাগর ফরাজীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মনপুরা উপজেলাজুড়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।









