রাজনীতি


খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, জানালেন সালাহউদ্দিন আহমদ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তাঁর বিকল্প হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরাই দলের চূড়ান্ত প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো আইনগত সুযোগ নেই। তিনি বলেন, আইনে এর কোনো বিধান নেই। মনোনয়ন বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে হয়তো আইনি জটিলতা তৈরি হতে পারত। কিন্তু বাছাইয়ের আগেই তিনি প্রয়াত হয়েছেন। আইনগতভাবে এখন তিনি কোনো লিগ্যাল এন্টিটি নন। ফলে তাঁর মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সে ক্ষেত্রে যাঁরা বিকল্প হিসেবে মনোনয়ন দিয়েছেন এবং যাঁদের মনোনয়ন বৈধ হবে, তাঁরাই প্রার্থী হবেন।

 

নির্বাচন স্থগিত বা বাতিলের দাবির বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচন পেছানোরও কোনো সুযোগ আইন রাখেনি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন এগিয়ে যাবে।

 

Related posts here

 

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩—এই তিনটি আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তাঁর শারীরিক অসুস্থতার কারণে দল আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেয়। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। খালেদা জিয়ার মৃত্যুর পর এখন এই তিনজনই সংশ্লিষ্ট আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

 

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে শক্ত মনোবলের পরিচয় দিতেই হবে। ব্যক্তিগত শোক যত গভীরই হোক না কেন, জাতির স্বার্থে তাঁকে দৃঢ় থাকতে হবে এর কোনো বিকল্প নেই।

 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকের মধ্যেও দল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবে।


সম্পর্কিত

খালেদা জিয়াসালাহউদ্দিন আহমদবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।