রাজনীতি


নির্বাচনী হলফনামা: ববি হাজ্জাজের নেই কোনো বাড়ি-জমি, বছরে ২৭ লাখ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

নির্বাচনী হলফনামা: ববি হাজ্জাজের নেই কোনো বাড়ি-জমি, বছরে ২৭ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর নিজের নামে কোনো বাড়ি, জমি বা অ্যাপার্টমেন্ট নেই। তবে তাঁর স্ত্রীর কাছে রয়েছে ১২০ ভরি স্বর্ণালংকার।

 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, ববি হাজ্জাজের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও উল্লেখ করা হয়েছে। পেশা হিসেবে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পাশাপাশি তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

হলফনামার তথ্যানুসারে, ববি হাজ্জাজের হাতে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা। তাঁর নিজের কাছে রয়েছে ৩৫ ভরি স্বর্ণ এবং স্ত্রীর কাছে রয়েছে ১২০ ভরি স্বর্ণালংকার। ব্যাংকে তাঁর নামে জমা আছে ৪ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা এবং স্ত্রীর নামে জমা রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা।

 

আয়ের উৎস হিসেবে তিনি উল্লেখ করেছেন, পেশাগত আয় থেকে বছরে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা এবং শেয়ার থেকে বছরে ৮৯ হাজার ৮৯৫ টাকা আয় করেন। এছাড়া একটি যৌথ ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৬ লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা।

 

হলফনামায় আরও বলা হয়েছে, ববি হাজ্জাজের কোনো কৃষিজমি, অকৃষিজমি, বাড়ি বা ফ্ল্যাট নেই। তাঁর নামে কোনো সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত (এফডিআর) বিনিয়োগ নেই। তবে স্ত্রীর নামে সঞ্চয়পত্র ১২ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে তাঁর কোনো ঋণও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত

ববি হাজ্জাজনির্বাচনী হলফনামাবিএনপিনির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।