রাজনীতি
বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার সম্পদ ৬৫ লাখ, বার্ষিক আয় ৯৭ লাখ টাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার মোট সম্পদের পরিমাণ ৬৫ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে তাঁর নির্বাচনী হলফনামায়। একই সঙ্গে বার্ষিক আয় হিসেবে তিনি দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার টাকা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রুমিন ফারহানা তাঁর মনোনয়নপত্র জমা দেন।
হলফনামার তথ্যমতে, রুমিন ফারহানার শিক্ষাগত যোগ্যতা বার-অ্যাট-ল এবং তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
সম্পদের বিবরণে উল্লেখ করা হয়, পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক তিনি। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে তিনি পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন। এ ছাড়া পুরানা পল্টনের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তাঁর মালিকানাধীন আরও দুটি ফ্ল্যাট রয়েছে। এসব স্থাবর সম্পদের মোট আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা দেখানো হয়েছে।
অস্থাবর সম্পদের বিবরণে রুমিন ফারহানা উল্লেখ করেছেন, তাঁর কাছে নগদ অর্থ রয়েছে ৩২ লাখ টাকা এবং স্বর্ণালংকার রয়েছে ১০ ভরি। তবে তাঁর হাতে কোনো বিদেশি মুদ্রা নেই এবং ব্যাংকে কোনো জমা অর্থও নেই। পাশাপাশি বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে। নিজের নামে কোনো যানবাহন নেই এবং তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি।
আয়ের উৎস হিসেবে হলফনামায় বলা হয়েছে, বাড়িভাড়া থেকে বছরে তিনি আয় করেন ৮ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে তাঁর বার্ষিক আয় ৬ লাখ টাকা।
তবে ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, রুমিন ফারহানা তাঁর মোট বার্ষিক আয় হিসেবে ৯৭ লাখ ১৪ হাজার টাকা দেখিয়েছেন। এ ছাড়া হলফনামায় বিভিন্ন আইনে তাঁর বিরুদ্ধে মোট চারটি মামলা চলমান রয়েছে বলেও তথ্য দেওয়া হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









