রাজনীতি


খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর সমাধিস্থলে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ দেওয়া হয়।

 

সকাল থেকেই খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে জিয়া উদ্যানে। তবে সকালবেলা উদ্যান বন্ধ থাকায় অনেকেই ভেতরে প্রবেশ করতে না পেরে মূল ফটকের সামনে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যান। পরে দুপুরে কর্তৃপক্ষ সমাধিস্থল উন্মুক্ত করে দিলে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগা বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি টানা ৩৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। তার আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন।

 

সমাধিস্থল উন্মুক্ত হওয়ার পর শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতিতে জিয়া উদ্যানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


সম্পর্কিত

খালেদা জিয়াসাবেক প্রধানমন্ত্রী

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।