রাজনীতি


খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, লোকে লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, লোকে লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের সামনের মাঠে মানুষের ঢল নেমেছে। বুধবার দুপুরের আগেই পুরো এলাকা পরিণত হয় লোকে লোকারণ্যে। খামারবাড়ি, ফার্মগেট, আসাদগেট, বিজয় সরণি, মিরপুর রোডসহ আশপাশের সড়কগুলোতেও বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

 

বুধবার বাদ জোহর দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর সোয়া ১টার দিক থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মানুষের স্রোত বাড়তে থাকে। অনেকেই দীর্ঘ পথ হেঁটে জানাজাস্থলে পৌঁছান। মাইকে বারবার ঘোষণা দিয়ে জানানো হয়, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ইতোমধ্যে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন এবং সবাইকে নির্ধারিত স্থানে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়।

 

এক্সপ্রেসওয়ে ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসতে দেখা যায়। ফার্মগেট, বিজয় সরণি ও আগারগাঁও মেট্রোরেল স্টেশন দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছান। কারওয়ান বাজারসহ আশপাশের এলাকা থেকে অনেকেই পায়ে হেঁটে জানাজায় যোগ দেন।

 

মাথায় ব্যান্ড ও হাতে জাতীয় পতাকা নিয়ে উত্তরা থেকে মেট্রোরেলে ফার্মগেটে নেমে আসা ৪৮ বছর বয়সী আসাদুল হক বলেন, ছাত্রজীবন থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত। “আজ ম্যাডাম আমাদের ছেড়ে চলে গেছেন। শেষবারের মতো তাঁকে বিদায় জানাতে এসেছি। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন,” বলেন তিনি।

 

Related posts here

 

খামারবাড়ি এলাকায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি জানান, তাঁরা ১৭ জন ভোরে রাজশাহী থেকে ঢাকায় এসেছেন। তাঁর ভাষায়, “আমাদের নেত্রীর জন্য শেষবারের মতো কাছ থেকে দোয়া করার আশায় এখানে অপেক্ষা করছি।”

 

ফেনী থেকে আসা বিএনপি কর্মী কামাল হোসেন বলেন, সকাল ৭টায় তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছান। “দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি আরও ৩০ জনকে নিয়ে এখানে এসেছি,” বলেন তিনি।

 

নরসিংদীর যুবদল নেতা দেলোয়ার হোসেন জানান, খবর শোনার সঙ্গে সঙ্গেই তিনি মঙ্গলবার রাতেই ঢাকায় চলে আসেন। “ভোর থেকে এখানে আছি। দাঁড়ানোর মতো জায়গা নেই। ম্যাডাম ছিলেন আমাদের পথপ্রদর্শক ও অনুপ্রেরণা,” বলেন তিনি।

 

খালেদা জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীর এই বিশাল জনসমাগম তাঁর প্রতি মানুষের গভীর ভালোবাসা ও শ্রদ্ধারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিতরা।


সম্পর্কিত

বেগম খালেদা জিয়াখালেদা জিয়াবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।