রাজনীতি


নৈশপ্রহরী থেকে সংসদ প্রার্থী: কুষ্টিয়া-৪ আসনে বিএসপির মনোনয়ন জমা খাইরুল ইসলামের


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার

নৈশপ্রহরী থেকে সংসদ প্রার্থী: কুষ্টিয়া-৪ আসনে বিএসপির মনোনয়ন জমা খাইরুল ইসলামের

কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী এক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

 

খাইরুল ইসলাম দীর্ঘদিন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে চার মাস আগে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন। সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরার আকাঙ্ক্ষা থেকেই তার এ সিদ্ধান্ত বলে জানান তিনি।

 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর খাইরুল ইসলাম বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে একতারা প্রতীকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা বাস্তবায়নই তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য।

 

তিনি আরও জানান, আগের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও সরকারি চাকরিতে থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবারের নির্বাচনের আগে তিনি চাকরি ছেড়ে দেন। “কোনো আইনি বা প্রক্রিয়াগত বাধা ছাড়া নির্বাচন করতে পারার জন্যই আগেভাগে চাকরি থেকে অবসর নিয়েছি,” বলেন তিনি।

 

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ধারাবাহিকভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়ন দাখিলকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

 
 

সম্পর্কিত

বিএসপিকুষ্টিয়ানির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।