রাজনীতি


জকসু নির্বাচন স্থগিত: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

জকসু নির্বাচন স্থগিত: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

 

উপাচার্য জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে জকসু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

 

এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল ৯টার পর থেকে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা জড়ো হয়ে নানা স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জকসু তাদের ন্যায্য অধিকার এবং কোনো অজুহাতে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

 

শিক্ষার্থীদের স্লোগানের মধ্যে ছিল—“জকসু আমার অধিকার, শিক্ষার্থীদের অধিকার”, “রইস না জকসু? জকসু জকসু”, “দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করে। ওই সভায় পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উল্লেখ্য, ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর দীর্ঘদিন জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে চলতি বছরের ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয় এবং ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 

প্রাথমিকভাবে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২২ ডিসেম্বর। তবে ভূমিকম্পজনিত কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় ভোটের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই নির্বাচন স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও বেড়েছে।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 
 

সম্পর্কিত

জকসু নির্বাচনজগন্নাথ বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।