রাজনীতি


খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে চীনা রাষ্ট্রদূতের শোকবার্তা


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে চীনা রাষ্ট্রদূতের শোকবার্তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

মঙ্গলবার তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক প্রতীক এবং দেশের স্বাধীনতা ও রাজনৈতিক বিকাশে এক অবিচল পথিকৃৎ। তাঁর নেতৃত্ব ও দৃঢ়তা বাংলাদেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং জনগণকে দীর্ঘদিন অনুপ্রাণিত করেছে।

 

শোকবার্তায় ইয়াও ওয়েন উল্লেখ করেন, চীনের জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবে বেগম খালেদা জিয়া চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশে অনন্য অবদান রেখেছেন। তাঁর এই অবদান দুই দেশের সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে এবং চীনের জনগণ তাঁকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

রাষ্ট্রদূত আরও বলেন, কমিউনিস্ট পার্টি অব চায়না তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Related posts here

 

উল্লেখ্য, ঢাকায় চীন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই শোকবার্তার চিঠিটি প্রকাশ করেছে।

 
 

সম্পর্কিত

খালেদা জিয়াতারেক রহমানচীনা রাষ্ট্রদূত

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।