রাজনীতি
মানিকগঞ্জ–২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার মঈনুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
রোববার তিনি সিংগাইর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং ভোটের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, মানিকগঞ্জ-২ আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের ভোট ও ভালোবাসা পেলে তিনি এই এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচনী তৎপরতা নতুন করে গতি পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দিনগুলোতে এ আসনে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









