রাজনীতি
ভোলা-১ আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ মনোনয়নপত্র জমা দিলেন
.webp)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-১ (ভোলা সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের পুরো প্রক্রিয়াটি ছিল বেশ গোপনীয়। এ বিষয়ে প্রকাশ্যে কোনো দলীয় নেতা-কর্মী বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানান, দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে এখনো চূড়ান্ত নির্দেশনা না আসায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা যাচ্ছে না।
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মতে, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের মনোনয়ন দাখিলের মাধ্যমে ভোলা-১ আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল পাঁচ জনে।
এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ওবায়দুর রহমান বিন মোস্তফা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অ্যাডভোকেট জিয়াউর রহমান।
উল্লেখ্য, তফসিল ঘোষণার আগ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসনকে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন। বিএনপির জোট শরিক হিসেবে তাঁর নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ভোলা-১ আসনেই তিনি মনোনয়ন দাখিল করলেন।
এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিভ রহমান পার্থ। দীর্ঘ বিরতির পর আবারও একই আসনে তাঁর প্রত্যাবর্তন ভোলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
মনোনয়ন যাচাই-বাছাই ও পরবর্তী রাজনৈতিক সমঝোতার পর ভোলা-১ আসনের চূড়ান্ত নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









