রাজনীতি
জনসভায় যোগ দিতে বেরিয়ে মায়ের চোখের সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
.webp)
ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মায়ের সামনে কুপিয়ে এক ছাত্রদল নেতাকে হত্যা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার ছেলেদের বিরুদ্ধে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম রেজওয়ান আমিন শিফাত (২৮)। তিনি রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে। শিফাত ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে সক্রিয় ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শিফাত ঢাকায় তারেক রহমানের জনসভায় যোগ দিতে বাড়ি থেকে বের হন। এ সময় তার মা ইয়ানুর বেগম ছেলেকে বিদায় দিতে দরজা পর্যন্ত এগিয়ে যান। অভিযোগ অনুযায়ী, বাড়ির কাছের একটি বাগান থেকে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব, মোক্তার হাওলাদারের ছেলে রনি এবং তাদের সহযোগী আরও কয়েকজন অতর্কিতভাবে বের হয়ে শিফাতকে ঘিরে ধরে। পরে তাকে মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা ইয়ানুর বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, ছেলেকে বাঁচাতে তিনি পা ধরেও অনুরোধ করেছিলেন, কিন্তু হামলাকারীরা কাউকে তোয়াক্কা করেনি। তার চোখের সামনেই একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েও তার ছেলেকে নির্যাতন করা হয়েছিল এবং একবার পা ভেঙে দেওয়া হয়েছিল।
নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, রাজনৈতিক বিভেদের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পরিবারের ভেতরেও রাজনৈতিক বিভাজন রয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









