রাজনীতি


সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকীর জামিন আবেদন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন, বুধবার

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকীর জামিন আবেদন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য আবদুল লতিফ সিদ্দিকী জামিনের আবেদন করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী কায়েস আহমেদ।
একই মামলায় গ্রেপ্তার গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আবদুল্লাহীল কাইউমও জামিন আবেদন করেছেন।
আইনজীবী কায়েস আহমেদ জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা অবস্থায় লতিফ সিদ্দিকী ওকালতনামায় স্বাক্ষর করেছেন। আজ বিকেলে আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার গ্রেপ্তারের পর লতিফ সিদ্দিকীকে ঢাকার আদালতে হাজির করা হলেও তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে রাজি হননি। আদালতের প্রতি আস্থা নেই বলেও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নেন লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মনজুরুল আলম পান্নাসহ অন্যরা। সভা চলাকালে একদল ব্যক্তি মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে আলোচকেদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। শুক্রবার আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।