রাজনীতি


তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন : আমির খসরু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার

তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন : আমির খসরু
 চট্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় কাজ। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক ও গণতান্ত্রিক।

 তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্যসেবা হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং শিক্ষার মানোন্নয়নে বিশাল বিনিয়োগ করা হবে। পাশাপাশি অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

 আমির খসরু জানান, খালকাটা প্রকল্প, ৩০ কোটি গাছ রোপণসহ বিভিন্ন বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত।

 সভায় অন্যান্য বক্তারাও আসন্ন নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। 

সম্পর্কিত

বিএনপিচট্টগ্রামের খবর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।