রাজনীতি


১৫ আগস্ট ঘিরে অরাজকতা ঠেকাতে পূরবীতে অবস্থান কর্মসূচি পল্লবী থানা যুবদলের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার

১৫ আগস্ট ঘিরে অরাজকতা ঠেকাতে পূরবীতে অবস্থান কর্মসূচি পল্লবী থানা যুবদলের
রাজধানীর ঢাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বা জটিকা মিছিল যাতে সংঘটিত না হতে পারে, সেই লক্ষ্য নিয়ে মিরপুরের পূরবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লবী থানা যুবদল।

ঢাকা-১৬ আসনের জননেতা জনাব আমিনুল হক-এর নির্দেশে এ কর্মসূচি পালিত হয়।  হাজ্বী মোঃ আরমান সোহেল এর নেতৃত্ব পূরবীতে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লবী থানা যুবদল।


 কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবুল বাশার টিটু  যুগ্ম সাধারণ সম্পাদক, পল্লবী থানা যুবদল , আরো স্থানীয় নেতাকর্মীরা।
হাজ্বী মোঃ আরমান সোহেল বলেন, “১৫ আগস্ট কে ঘিরে কোন ধরনের আওয়ামী সন্তাসীদের অরাজগতা সৃষ্টি করতে দিবো না। এ দিন কোন উসকানিমূলক কর্মকাণ্ড হতে দেব না। আমাদের লক্ষ্য হলো শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।”

  পল্লবী থানা যুবদলের, যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল বাশার টিটু বলেন , “আমরা মাঠে আছি ঢাকা-১৬ আসনের জননেতা জনাব আমিনুল হক-এর নির্দেশে এবং  হাজ্বী মোঃ আরমান সোহেল এর নেতৃত্ব জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে আমরা সতর্ক অবস্থানে থাকব । 

আর ১৬ আসনে কোন আওয়ামী দোসরদের স্থান কোন দিন দেইনি আজও হবেনা। 
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির সময় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল নিশ্চিত, 

যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে। 


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।