রাজনীতি


ইসিতে ঢাকা ১৭ আসনে পুনঃভোটের আবেদন হিরো আলমের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ জুলাই ২০২৩, ০২:৪১ অপরাহ্ন, রবিবার

ইসিতে ঢাকা ১৭ আসনে পুনঃভোটের আবেদন হিরো আলমের
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন তিনি।

আবেদন জমা দেওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। আমি এই সরকারের অধীনে তিনটি নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম, সেখান মার খেলাম। আবার এখানে (ঢাকা) নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।

হিরো আলম বলেন, ১৭ তারিখে সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি। তারা জাল ভোট দিয়েছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ১২-১৩ বছরের ছেলে-মেয়ে ভোট দিয়েছে। একটা মেয়ে ১০-১৫টা করে ভোট দিয়েছে এবং তাদের জোর করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে।

‘সেই ভিডিও ফুটেসসহ আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছি। আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।’

অভিযোগের প্রেক্ষিতে ইসি থেকে কিছু বলা হয়েছে কি না- জানতে চাইলে হিরো আলম বলেন, রিটার্নিং অফিসারকে আমি কাল (শনিবার) ফোন দিয়েছিলাম। তিনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে বলেছেন। এই জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা দেখার অপেক্ষায় থাকি।

তিনি বলেন, সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেদিনকার ভোটটা কত সুষ্ঠু হয়েছে। মন্ত্রিপরিষদ, স্পিকারকে অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারে।

একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এই মন্তব্য নিয়ে হিরো আলম বলেন, ডিএমপি কমিশনার কিছু কথা বলেছে। আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। আমি তাকে একটি কথা বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। আমার কথা হলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভেতরে আসেনি।

‘আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব। আপনি আমাকে নিরাপত্তা দেবেন। যখন আমাকে ঘুষি মারে, তখন উচিত ছিল তাদের বের করে দেওয়া। আমাকে নিরাপত্তা দিয়ে বাসায় তুলে দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু তারা দেয়নি।’

হিরো আলম আরও বলেন, যখন আমাকে মারধর করে, তখন বাইরে বিজিবি ছিল। আমি যখন জীবন বাঁচানোর জন্য বিজিবির কাছে গেলাম, একটা লোকও গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে আপনাদের বললাম, ডিএমপি স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

সম্পর্কিত

নির্বাচন কমিশন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।